২৯ জুন হেস্টিংসে বঙ্গ বিজেপির এক্সিকিউটিভ কমিটির মিটিং
দি নিউজ লায়ন; চলতি মাসের ২৯ তারিখ হেস্টিংসে বঙ্গ বিজেপির এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে। মিটিংয়ের চিঠি পৌঁছে গিয়েছে রাজ্য কমিটির সদস্যদের কাছে৷ একুশের ভোটের পর এই প্রথমবার হেস্টিংসে মিটিংয়ে বসতে চলেছে বিজেপি৷
সূত্রের খবর সমস্ত রাজ্য কমিটির সদস্যরা থাকবেন এই মিটিংয়ে। পাশাপাশি এবার জেলার ক্ষোভ ও অভাব অভিযোগের কথা শোনার জন্য জেলা সভাপতিদের অনেকেই যোগ দেবেন এই মিটিংয়ে। জানা গিয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জেলা নেতারা যোগ দেবেন এই মিটিংয়ে৷ বঙ্গ-বিজেপির রাজ্য কমিটিদের সদস্যরা ছাড়াও বিজেপি থিংট্যাংকের নেতারাও উপস্থিত থাকবেন এই মিটিংয়ে৷ জেলা স্তরে ফলাফলের উপর সংঘের তৈরি রিপোর্ট নিয়ে উপস্থিত থাকতে পারেন সংঘ ঘনিষ্ট কয়েকজন বিজেপি নেতা।

Post a Comment